দেশী পণ্য এবং আড়ং এর বিরুদ্ধে ষড়যন্ত্র
দাম বেশি রাখার কারনে আড়ং কে বার বার জরিমানা করা হচ্ছে। আমি জানি না ভোক্তা অধিকারের কোন ধারা লঙ্ঘনের কারনে এমনটা করা হচ্ছে। অন্যদিকে আড়ং এর বিরুদ্ধে অভিযোগ আছে তারা তাদের প্রভাব খাটিয়ে ম্যাজিস্ট্রেটকে ঢাকা থেকে খুলনায় বদলি করেছে। আমার দৃষ্টিতে দুটোই অপরাধ, কিন্তু দুটো ভিন্ন অপরাধ । একটা অপরাধের ওজুহাতে অন্য অপরাধ করা এবং ২০ বছরের টেকসই ব্যবসায়িক প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করা কোন ভাবেই উচিৎ না। ইংল্যান্ডে যখন ছিলাম তখন একদিন ভুল করে Harrods-এ ঢুকে পড়েছিলাম সেখানে দেখেছিলাম একটি সার্টের দাম ছিল ১৭০০ পাউণ্ড মানে বাংলাদেশী টাকায় প্রায় ২ লক্ষ টাকা।আমার তখন মনে হয়েছিল যে সুতো দিয়েই বানানো হোক না কেন , একটি সার্টের দাম কি কখনও ২ লক্ষ টাকা হতে পারে? সাধারন ভাবে চিন্তা করলে কক্ষনই এইটা হতে পারে না , এই দাম একেবারে অসম্ভব বলে মনে হতে পারে। তাহলে এতো বেশি দাম তারা লিখল কেন , আর তাদের দেশের আইন কানুন এইটা হতে দিল কেন? Communication and Branding এর ছাত্র হওয়ার সুবাদে জানি, কেন একটি উন্নত দেশের আইন ১ হাজার টাকার সার্টকে ২ ...