ব্রয়লার বনাম টার্কি
খাবার আমাদের শরীরে প্রভাব বিস্তার করার
ক্ষমতা রাখে। বলা হয়ে থাকে “আমরা তাই যা আমরা খাই”। খাবারের সাথে আমাদের সম্পর্ক অতি নিবিড়। আমাদের পুরো
শরীরের সারাংশকে এভাবে দেখা যায় এবং তাতে
বিষয়টি আরও পরিস্কার হয়। গড়পড়তা
একজন ৭০ কেজি ওজনের মানুষের শরীরে 7×1027 টি অনু থাকে এবং ৬০ টি মৌলিক এবং ১০০০ এর উপর
যৌগিক পদার্থ পাওয়া যায়। আমরা যেসব
খাবার খায় সেগুলোও অনু পরমানু দ্বারা গঠিত। তবে আমাদের খাদ্যগুলো ভারসাম্যপূর্ণ রাসায়নিক পদার্থের আনুপাতিক
সমন্বয় গঠিত হয়ে থাকে। খাবারের অনুপরমানুর অনুপাত যদি শরীর গঠন করলে সেগুলো
স্বাস্থ্যকর আর খাবারের রাসায়নিক
পদার্থ শরীর ধ্বংসে অবদান রাখলে সেগুলো
অস্বাস্থ্যকর খাবার । তাই সুস্বাস্থ্যের অধিকারি হতে হলে সঠিক খাদ্য বাছাইকে , জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ
বলে একজনের বিবেচনা করা উচিত।
খুব সম্ভবত এই কারনেই ধর্মে হালাল এবং
হারাম খাবারের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করে দিয়েছে। কারন খাবার একইসাথে
আমাদের গড়তে এবং ধ্বংস করতে পারে । খাবারের
গুরুত্ব কতটুকু এ থেকেও অনেকটা আঁচ করা যায়। গবেষণায় প্রমানিত হয়েছে যে হালাল খাবার আমাদের শরীরের জন্য সার্বিকভাবে
উপকারী এবং হারাম খাবার ক্ষুধা নিবারন করলেও মানুষের শরীরর জন্য তা ক্ষতিকারক।
সুস্থ
থাকতে চাই আমরা সবাই। আর সুস্বাস্থ্য বলতে কেবল শারীরিক সুস্থতাকেই বোঝায় না; বরং
শরীর-মন-আত্মা সব মিলেই আমাদের সত্যিকারের সুস্বাস্থ্য। খাদ্য আমাদের মানসিক
স্বাস্থ্যের উপরও দারুনভাবে প্রভাব ফেলে। এ কারনেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্যের সংজ্ঞা দিতে
গিয়ে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক, আত্মিক ও সামাজিক স্বাস্থ্যের কথাও উল্লেখ
করেছে। আজ আমরা শুধু ভাল বা হালাল খাবারের সন্ধান করবো না। আমরা করবো ভাল
বা হালাল খাবারের মধ্যে কোন খাবার অধিকতর ভাল , শেষ পর্যন্ত কোন খাবার খেলে আমাদের
স্বাস্থ্য ধংস না হয়ে তৈরি হবে। বৃদ্ধ বয়সে কোন খাবার পার্শ্বপ্রতিক্রিয়া দেখাবে আর কোন খাবার
সুস্বাস্থ্য বজায় রাখবে ! খাবার নিয়ে গবেষণা করেছেন নামি দামি গবেষক এবং
বিজ্ঞানী । লিখেছেন মোটা মোটা সব বই। তারই অতি ক্ষুদ্র নমুনার লিংক এবং রেফারেন্স নিচে দেয়া হল। আশাকরি কৌতূহলী পাঠক বিস্তারিত
তথ্যের জন্য বই এবং ওয়েবসাইট গুলোতে চোখ বুলিয়ে নেবেন।
নম্বর
|
বিশেষ গুন
|
পোল্ট্রি মুরগী
|
টার্কি মুরগী
|
১
|
সৌন্দর্য
|
বৈশিষ্ট্যহীন গায়ের রঙ , ধীর গতির চলাফেরা , স্থুলাকার দেহের মাঝে সৌন্দর্যের কোন ছিটেফোঁটা খুঁজে পাওয়া যায়
না।
|
উজ্জল রঙ ও
দৃষ্টি নন্দন স্বভাব এবং ভঙ্গিমার কারনে প্রথম দৃষ্টিতেই সবার মনে আনন্দের অনুনাদ সৃষ্টি করে টার্কি ।
|
২
|
শক্তি/চঞ্চলতা
|
দেহের সমস্ত শক্তি দিয়ে অল্প কিছু
দূরত্ব অতিক্রম করে বসে পড়ে এবং সারাদিন
একই জাইগায় পড়ে থাকে। পোল্ট্রি মুরগি
অলসতার চরম নিদর্শন
|
চঞ্চল, প্রাণবন্ত, প্রান প্রাচুর্যে
ভরপুর এক পাখি। দৈহিক আকার আয়তনে পৃথিবীর অন্যতম বৃহৎ পাখি টার্কি। সইরজ এক একটি পুরুষ টার্কি তেজী , বীর্যবান , পরাক্রমশালী। নিজের রাজত্ব
প্রতিষ্ঠার জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দেয়।
|
৩
|
বৃদ্ধি
|
দ্রুত বৃদ্ধি পায়
|
টার্কির বৃদ্ধির হার যে কোন পোল্ট্রি মুরগি অপেক্ষা বেশি এবং দ্রুততর।
|
৪
|
বুদ্ধিমত্তা
|
তেমন কোন বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় না।
|
টার্কি নিয়ে গবেষণা প্রতিষ্ঠান গুলো দেখতে পেয়েছে টার্কি অন্যান্য মুরগির
চেয়ে অনেক বেশি বুদ্ধিমত্তার পরিচয় দেয়।
|
৫
|
খাদ্যাভ্যাস / খাবার খরচ
|
দ্রুত বৃদ্ধির জন্য প্রক্রিয়াজাত খাবারের উপর নির্ভর করতে হয়। এ কারনে খাবার
খরচ তুলনামূলক বেশি ।
|
যে কোন প্রকার শস্য দানা ছাড়াও শাক সব্জি ,
ঘাস ইত্যাদি খাদ্য হিসাবে ব্যবহার করা যায়। তৃণভোজী হওয়াই খাবার খরচ অনেকাংশে
কমিয়ে নিয়ে আসা যায়।
|
৬
|
রোগ প্রতিরোধ ক্ষমতা
|
রোগে ভোগে বেশি। ঔষধ পথ্যের খরচ তুলনামূলক বেশি।
|
রোগ বালাই তুলনামূলক কম । রোগ প্রতিরোধী টিকা প্রদান করলে অনেকটাই নিরাপদ
থাকা যায়।
|
৭
|
জীবনকালে ঔষধ গ্রহনের পরিমান
|
এই মুরগির জন্ম থেকে শুরু করে জবাই হওয়া পর্যন্ত ঔষধ গ্রহন করে বা করতে
বাধ্য হয়।
|
ক্যামিক্যাল নির্ভর ঔষধ ছাড়াও খুব সহজেই প্রাকৃতিক খাবারের সাহায্যে বড় করা যায়।
|
৮
|
ঔষধি গুন
|
আমিষের চাহিদা পূর্ণ করে।
|
আমিষের চাহিদা পূর্ণের পাশাপাশি । ডায়াবেটিকস, হৃদরোগ , হরমোন জনিত ঘাটতি রোগে কার্যকর বলে প্রমানিত।
|
৯
|
দাম
|
তুলনামূলক কম
|
তুলনামূলক বেশি দাম।
|
যে খাবার আপনার স্বাস্থ্য তৈরিতে
অবদান রাখবে সেই খাবার একটু দামি হলেও
সুদূর ভবিষ্যতে আপনার অর্থ বাঁচাবে , গড়ে দেবে আপনার স্বাস্থ্যের ভীত । টাইম
ম্যাগাজিনের ২২ সেপ্টেম্বর ২০০৮ এর এক সংখ্যায় একটি জনস্বাস্থ্য বীমা প্রতিষ্ঠানের
সমীক্ষার কথা উল্লেখ করেছেন “ অসুস্থ মানুষদের চিকিৎসা খাতে বাৎসরিক মোট ব্যয়ের
পরিমান সুস্থদের তুলনায় চারগুন বেশি। অথচ সেই টাকা হতে পারতো অবসর জীবনের একটি
ভরসা স্থল।
খাবার সংক্রান্ত যাবতীয় গবেষণার উপসংহারে বিশেষজ্ঞদের পরামর্শ হলো, বর্জন করুন
ভাজাপোড়া ও তেল-চর্বি যুক্ত খাবার। এর পরিবর্তে স্বাস্থ্যকর প্রাকৃতিক খাবার গ্রহন
করুন। যা আপনাকে দেবে সুস্থতা এবং নিশ্চিত করবে আপনার ভবিষ্যৎ সঞ্চয়।
সবশেষে খামারিদের ভাইদের বলব নিজে টার্কির গোস্ত খান এবং
অন্যকে খেতে উৎসাহিত করুন। টার্কির গোস্তের বাজার তৈরি না হলে এই শিল্প টিকে থাকবে না। এই তথ্যগুলো
ভাল লাগলে সবার সাথে শেয়ার করুন। স্বাস্থ্যকর
বাংলাদেশ গঠনে সাহায্য করুন এবং সেই সাথে দেশের বেকারত্ব নিরসনে আপনার
গুরুত্বপূর্ণ অবদান রাখুন।
2.
Jump up^ "Ultratrace
minerals". Authors: Nielsen, Forrest H. USDA, ARS Source: Modern
nutrition in health and disease / editors, Maurice E.
Shils ... et al.. Baltimore : Williams & Wilkins, c. 1999, p. 283-303. Issue Date: 1999
URI:
4. সুস্থ দেহ প্রশান্ত
মন। কোয়ান্টাম
https://www.livescience.com/3505-chemistry-life-human-body.html 

Comments
Post a Comment