ব্রয়লার বনাম টার্কি
খাবার আমাদের শরীরে প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে। বলা হয়ে থাকে “আমরা তাই যা আমরা খাই” । খাবারের সাথে আমাদের সম্পর্ক অতি নিবিড়। আমাদের পুরো শরীরের সারাংশকে এভাবে দেখা যায় এবং তাতে বিষয়টি আরও পরিস্কার হয়। গড়পড়তা একজন ৭০ কেজি ওজনের মানুষের শরীরে 7×1027 টি অনু থাকে এবং ৬০ টি মৌলিক এবং ১০০০ এর উপর যৌগিক পদার্থ পাওয়া যায় । আমরা যেসব খাবার খায় সেগুলোও অনু পরমানু দ্বারা গঠিত। তবে আমাদের খাদ্যগুলো ভারসাম্যপূর্ণ রাসায়নিক পদার্থের আনুপাতিক সমন্বয় গঠিত হয়ে থাকে । খাবারের অনুপরমানুর অনুপাত যদি শরীর গঠন করলে সেগুলো স্বাস্থ্যকর আর খাবারের রাসায়নিক পদার্থ শরীর ধ্বংসে অবদান রাখলে সেগুলো অস্বাস্থ্যকর খাবার । তাই সুস্বাস্থ্যের অধিকারি হতে হলে সঠিক খাদ্য বাছাইকে , জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে একজনের বিবেচনা করা উচিত। খুব সম্ভবত এই কারনেই ধর্মে হালাল এবং হারাম খাবারের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করে দিয়েছে। কারন খাবার একইসাথে আমাদের গড়তে এবং ধ্বংস করতে পারে । খাবারের গুরুত্ব কতটু...